বিশ্বকাপে সুযোগ পাবেন কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি নেইমারের। ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচগুলোয় সান্তোসের স্ট্রাইকারকে দলে ডাকেননি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলের কোচের যুক্তি, শতভাগ ফিট নন নেইমার।
কোচের আস্থা অর্জন করতে না পারায় নেইমারের বিশ্বকাপ স্বপ্ন তাই ঝুলেই রয়েছে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হলে মুহূর্ত অবিশ্বাস্য হবে বলে জানান নেইমার। সাবেক বার্সেলোনা ও পিএসজির উইঙ্গার বলেছেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল দেখতে মুখিয়ে আছি। এমনটা ঘটলে মুহূর্তটা হবে অবিশ্বাস্য।’
আগামী ১১ জুন শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ।