Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে ছয় সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রা‌ত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তিনি মতবিনিময় সভায় অংশ নেন।

শীর্ষনিউজ