দেশের অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে: নজরুল ইসলাম

আরটিএনএন
Image description
 

ফ্যা‌সিবাদী আওয়ামী লীগের দুঃশাসনের সাড়ে ১৫ বছরের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছন, এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি আমরা ভেবেছি, এটা তার চেয়েও বেশি।‌ দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদের দায়িত্ব দেওয়ার কারণে এই সর্বনাশটা হয়েছে।
 
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনি বিতর্ক তিযো‌গিতা এর বিজয়ী দলগুলোর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমাদের দেশে নানান সমস্যার কথা আমরা বলি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না। কাজের জন্য হাত নিয়েও জন্মায়। আমরা যদি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে আমাদের থেকে ধনী দেশ খুব কমই আছে। তাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
 
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তরুণ ও যুবকদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের অভিজ্ঞতা প্রয়োজন তবে কাজের জন্য সবচেয়ে যেটা বেশী প্রয়োজন সেটা হচ্ছে তরুণদের।
 
তিনি আরও বলেন, বিশ্বের বহু দেশ আছে যারা পানির জন্য অস্থির হয়ে আছে। ছাদের পানি স্টোর করে তারা প্রয়োজন মেটায়। আমাদের দেশে বন্যায় সব ডুবিয়ে দেয়। আবার খরায় ধ্বংস করে ফেলে। যখন আমাদের পানি বেশি হয় সেটা সংরক্ষণ করতে পারি আবার যখন পানি কম হবে তখন সেটা ব্যবহার করতে পারি। তখন আমাদের সমস্যা থাকার কথা না। 

সবাইকে নিজের অবস্থান থেকে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কাজ করা ছাড়া উপায় নেই। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোনো পথ নাই। এগিয়ে যেতেই হবে আমাদের। 

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপ‌তিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন স্টেট ইউনিভা‌র্সি‌টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রতিযো‌গিতার চিফ মডারেটর অধ্যাপক আবু মোহাম্মদ রইস, জাহাঙ্গীরনগর বিশ্ব‌বিদ্যালয়ের অধ্যাপক ড. নাহ‌রিন খান।


author

Ari budin

#

Programmer, Father, Husband, I design and develop Bootstrap template, founder