ফেনী সদর উপজেলার ৫নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপির দুই কর্মী বকু ও স্বপনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সদর উপজেলার ৫নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে বকু ও স্বপনের নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়। এতে তার মাথায় পেছনের অংশে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত জামায়াত কর্মী রেজাউল করিম জানান, তিনি এখন ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের মোবাইলে ফোন বার বার কল করে তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম জানান, হামলা বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।