Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনের ৪৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১ হাজার ৯৯৮ ভোট। এ হিসেবে ৪৫ কেন্দ্রের ফলাফলে আমির হামজা ২১ হাজার ৪৯০ ভোটে এগিয়ে রয়েছেন।

এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৪২টি। মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা।

দ্য ডেইলি ক্যাম্পাস