Image description
 

আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। যত ষড়যন্ত্রই করা হোক না কেন এ বিজয় ঠেকানো যাবে না। এমন মন্তব্য করেছেন নাটোর-১ (লালপুর - বাগাতিপাড়া) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আমি ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী। আমরা ন্যায় ও একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা কে ভোট দিয়ে আপনারা বিজয় করবেন ইনশাল্লাহ।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি বিশাল মিছিল লালপুরের রামকৃষ্ণপুর থেকে ৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে গোপালপুর পৌর এলাকায় এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয় ।

 

১১ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি এ্যাড. মাসুদ রানার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

 

সমাবেশে জোটের শরিক অন্যান্য দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সদর সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা ছাত্র শিবির সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম ও ছাত্র শিবিরের লালপুর উপজেলা পশ্চিমের থানা সভাপতি সাদ্দাম হোসেন প্রমূখ।

মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।