Image description
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট-এ “জামাতের জন্য আর চুপ থাকতে পারলেন না - হিন্দু নারী” শিরোনামে “বাংলা ফ্রেশ নিউজ” নামে একটি পেজের ভিডিও শেয়ার করেন।
 
ভিডিওটিতে শাঁখা-সিঁদুর পরিহিত এক হিন্দু নারীকে বলতে দেখা যাচ্ছে, “জামায়াতের নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে, তা নিয়ে নারীবাদীদের কোনো মাথাব্যথা নেই। অথচ জামায়াতের পোস্ট নিয়ে তারা জেগে উঠেছে। যে পোস্টে জামায়াতের কোনো দোষ নেই। তারা এই পোস্ট দেয়নি। এই পোস্ট হ্যাকাররা দিয়েছে, যা প্রমাণিত হয়েছে। তাহলে এটা সহজেই বোঝা যাচ্ছে, জামায়াত ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা সব ষড়যন্ত্র রুখে দেব। আপনারা সাথে থাকবেন।”
 
কিন্তু যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই জেনারেটেড। গুগল এআই ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
May be an image of text that says