Image description

বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলম, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ও শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই বলে জানিয়েছে আদালত। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে আইনি জটিলতায় বিএনপি মনোনীত ওই তিন প্রার্থীর প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। পরে তাঁরা আপিল করলে আদালত প্রার্থিতা ফিরিয়ে দেন।