Image description

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডিবেটের প্রস্তাব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিবেচনা করা উচিৎ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। রাজনীতিবিদদের জবাবদিহি বাড়ানোর জন্য এটি করা প্রয়োজন বলে মত তার।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মির্জা গালিব। তিনি লিখেছেন, ‘তারেক রহমান এবং ডা. শফিকুর রহমানের মধ্যে নির্বাচনের আগে একটা পলিসি ডিবেইট হইলে খুবই ভাল হইত। তবে এইটা ডিবেটে দুইজনের মধ্যে কে জিতবে কে হারবে, সেইটা দেখার জন্য না।’ 

তিনি বলেন, ‘জনগণ যেন ভোট দেবার আগে উনাদের পলিসি সম্পর্কে আরো বেশী জানতে পারে, সেই সুযোগটা তৈরি করার জন্য। জনগণের কাছে রাজনীতিবিদদের জবাবদিহিতা বাড়ানোর জন্য। এই ডিবেট আমাদের রাজনীতির কালচারকে আরো সিভিল করবে। তারেক রহমানের উচিৎ এই প্রস্তাবকে বিবেচনা করা।’