Image description
ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ দেশকে ভারতের হাতে তুলে দিতে পারে, আবার ক্ষমতা উদ্ধারের জন্য দেশকে সন্ত্রাসের পোড়া মাটিও বানাতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মির্জা গালিব।
 
তিনি বলছেন, আওয়ামী লীগ ডিসেম্বর মাসকে সামনে রেখে সন্ত্রাস করা শুরু করছে। বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যতে এই সন্ত্রাসের, এই সন্ত্রাসীদের কোন জায়গা হইতে পারে না।
 
আজ রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। 
 
ফেসবুক পোস্টটিতে মির্জা গালিব লেখেন, “আওয়ামী লীগ ডিসেম্বর মাসকে সামনে রেখে সন্ত্রাস করা শুরু করছে। ডিসেম্বর বাংলাদেশীদের জন্য বিজয়ের মাস। এই মাস আমাদের বিজয়ের বার্ষিকী উদযাপন করার সময়। অথচ আওয়ামী লীগ এই মাসকেই বেছে নিছে সন্ত্রাস করার জন্য। কেন? কারণ আওয়ামী লীগের মাইন্ডসেটে তারা নিজেরা ছাড়া আর কেউ ম্যাটার করে না। না দেশ, না মানচিত্র, না মানুষ।”
শিবিরের সাবেক এই নেতা আরও লেখেন, “ক্ষমতায় থাকার জন্য সে (আওয়ামী লীগ) দেশকে ভারতের হাতে তুলে দিতে পারে, ক্ষমতা উদ্ধারের জন্য সে দেশকে সন্ত্রাসের পোড়া মাটিও বানাইতে পারে। আওয়ামী লীগ যে এখন সন্ত্রাস করতেছে, এইটা সে কেন করতেছে? কারণ সে ক্ষমতা ফেরত চায়।”
 
সবশেষে মির্জা গালিব লেখেন, “ক্ষমতা পাইলে সে কী করবে? ফ্যাসিজম কায়েম করবে। গুম করবে, খুন করবে, ইলেকশন ডাকাতি করবে, সারা জীবন ক্ষমতায় থাকবে। বাকশাল করবে। সন্ত্রাস, ক্ষমতা আর বাকশাল— এই তিনে মিলে আওয়ামী লীগ এখন স্রেফ আওয়ামী সন্ত্রাসী লীগ। বাংলাদেশের বর্তমান আর ভবিষ্যতে এই সন্ত্রাসের, এই সন্ত্রাসীদের কোন জায়গা হইতে পারে না।”