বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি সব ধরনের লেনদেন পাঁচ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোর ব্যাংকিং সিস্টেম উন্নীত করার জন্য ব্যাংকটি লেনদেন বন্ধ রাখতে চায়। আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকটিকে অনুমতিও দিয়েছে
রোববার (২২ নভেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে জানানো হয়েছে, লেনদেন বন্ধ রাখার বিষয়টি নিয়ে পর্যাপ্ত প্রচার-প্রচারণা অব্যাহত রাখার শর্তে অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত পদ্মা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির শাখা-উপশাখা, এজেন্ট ব্যাংকিং, আরটিজিএস, এনপিএসবি লেনদেন ও এটিএম কার্ড সেবা বন্ধ থাকবে।