ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দিয়ে প্রশাসন। পরে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে ওয়াজ করার সময় আমির হামজা বলেন, ‘কোরআনে যদি কেউ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বাধা দেয়, সাফকথা সে জারজ সন্তান।’
মুফতি আমির হামজা বলেন, ‘কালীগঞ্জে আসার আগে কিছু মানুষ কথা বলছিলো আমির হামজা বিতর্কিত ওনাকে আনা যাবে না অন্য হুজুর আনা যাবে না। আমাকে তো বিতর্কিত করেছেন আপনারা। জামায়াত থেকে নমিনেশন দেওয়ার আগে আমির হামজার নামে একটা লাইনও কেউ লেখে নাই। এখন আমার হলকনামা নিয়ে টান দেয়। কোথাও সেই ২০০০ সালে আওয়ামী লীগের কোন সভাপতিকে জুতা মেরেছিলো সেটা এই ছয় বছর পরে দেখায়। কোন মহিলার সাথে কে গল্প করেছে সেটা আমার নামে চালিয়ে দেয়। আপনি এতো দিন নাই কেনো? আমি তো সেই ১২ সাল থেকে কোরআনের ময়দায়ে কথা বলি। নমিনেশন তো দিয়েছে ২৬ সালে। এতো বছর পরে আপনি হটাৎ করে লাফ দিয়ে ওঠছেন আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে?’
তিনি বলেন, ‘আমরা তো কোরআন পড়ে জেনেছি। এটা আমির হামজার নামে এখানে কোনো মানুষ আসে নাই। এসেছে কোরআনের নামে।’
আমির হামজা আরও বলেন, ‘কোরআনে যদি কেউ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বাধা দেয়, সাবকথা সে জারজ সন্তান। নবীজিকেও ওই সময় বাধা দিয়েছিল, নবীজি বলেছিলেন, ওয়ালিদ ইবনে আল-মুগিরাকে তোর বাবার ঠিক নেই, তুই জারজ সন্তান। আল্লাহর কোরআনে যারাই বাধা দিয়েছে এখন দিচ্ছে আগামীতেও দিবে ও মুসলিম দাবি করলেও ওর জন্মের ঠিক নেই। এই ফতোয়া আমি কি এখন বানালাম? এখন যদি রাগ হয় আপনি আল্লাহর ওপর করেন। মারবো কিন্তু আওয়াজ হবে না।’
কুষ্টিয়া-৩ আসনের এমপি বলেন, ‘দলমত নির্বিশেষে আজকের এই মাহফিল। এমনকি এটা জামায়াত ইসলামীর তো নাই। শুধু মুসলিমদের জন্যও নাই, এই কালীগঞ্জ নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের মানুষও আছে। এ জেলাই অন্য ধর্মের বাস করে তার জন্যও আজকের এই অনুষ্ঠান।’
এমপি আমির হামজা বলেন, ‘আল্লাহ বলছে হে নবী অমুলিমরা যদি কোরআন শুনতে আসে আপনি তাদের নিরাপদে শুনার ব্যবস্থা করে দিবেন। শোর পর আপনি তাদের বাড়ি যাওয়া পর্যন্ত ব্যবস্থা করে দিবেন। তেমনই আজকের এই অনুষ্ঠান সবার জন্য খোলা।’
আমির হামজা বলেন, ‘অমুসলিমদের জন্য যদি এটা অপেন হয়, মুসলিম নামধারী আমরা যারা আছি তাদের বাধা আছে? সবাই আছেন, আল্লাহর রহমত ছাড়া আপনি এক মিনিটও বাঁচতে পারবেন না।’