Image description

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেছেন, বিএনপি একমাত্র গণমানুষের দল, যাদের বিরুদ্ধে কোনোদিন মানুষ রাস্তায় নামেনি।

জাতিসংঘের সফর শেষে দেশে ফেরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

‘তারেক রহমানের জন্য, বাংলাদেশ ধন্য’—স্লোগানে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরায় তারেক রহমানকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, ‘এ দেশে গণঅভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এ দেশে গণঅভ্যুত্থান হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে। বিএনপি একমাত্র বাংলাদেশের গণমানুষের দল—যাদের বিরুদ্ধে কোনো দিন মানুষ রাস্তায় নামে নাই।’

তিনি বলেছেন,  ‘হাদিকে যদি ভালোবাসেন, তাহলে নতুন একটা হল বানিয়ে তার নামে আলাদা হল করেন। আরেকজনেরটা মুছতে হবে কেন?’

তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি সাহেবের নাম পরিবর্তন নিয়ে তারা কথা বলছে। আমাদের বক্তব্য হচ্ছে, এই নাম পরিবর্তনের রাজনীতি বিএনপি করে না। আপনি ওসমান হাদিকে ভালোবাসেন, আমাদেরও ওসমান হাদির প্রতি দরদ আছে। সে জুলাইয়ের যোদ্ধা। তার নামে আলাদা একটা হল করা—বুঝতে পারেন। আরেকজনেরটা মুছতে হবে কেন?’

জামায়াত ও সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সমালোচনা করে আমানউল্লাহ আমান বলেন, ‘আপনারা যে ইনটেনশনালি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে।’

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘আবার আওয়ামী লীগের সঙ্গে একটা গোপনে গোপনে প্রেম হয়ে গেছে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগের যারা অপরাধী, তাদের বিচার হবে—এ বিষয়ে আমরা সবচেয়ে বেশি সোচ্চার। তোমরা তো সোচ্চার না। তোমরা একই সঙ্গে, একই সময়ে আওয়ামী লীগের বিচারও চাচ্ছ না।’

তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদেরের ফাঁসি হলে তো তোমার মন খারাপ, ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির ফাঁসি হলে মন খারাপ, আবার অন্যদিকে গিয়ে বলতেছ ইনকিলাব জিন্দাবাদ। এগুলা বাটপারি!’

ওসমান হাদির ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিরোধীদের আক্রমণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘এ দেশে আপনি বিএনপির একটা আইডি পাবেন না, যেখানে ওসমান হাদির ছবি প্রোফাইলে ব্যবহার করে আমাদের কোনো নেতাকর্মীকে গালি দিচ্ছে। পুরোটাই জামায়াত-শিবির করতেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ওসমান হাদিকে সবচেয়ে বেশি অপমান করেছে জামায়াত-শিবির। ওসমান হাদিকে সবচেয়ে বেশি অপমান করেছে তার সংগঠন—ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।’

এ সময় তিনি জামায়াত-শিবির ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। মিছিল ও সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।