Image description

সম্প্রতি, ‘আসিফ মাহমুদের স্ত্রীর বিষয়ে পরকীয়াই কাল হলো সালমান মুক্তাদিরের’ শিরোনামে জাতীয় দৈনিক মানবজমিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি সংবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে– নিজস্ব প্রতিবেদক উক্ত সংবাদটি করেছেন। যা মানবজমিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে।

প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

তবে অনুসন্ধানে জানা যায়, এমন কোনো সংবাদ মানবজমিন প্রকাশ করেনি বরং, প্রচারিত প্রিন্ট সংস্করণের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

শুরুতে জাতীয় দৈনিক মানবজমিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনুসন্ধান করে এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

 

এরপর ওপেনএআইয়ের কনটেন্ট যাচাইকারী টুলসের মাধ্যমে যাচাই করে দেখা যায়, ছবিটিতে ‘SynthID' ওয়াটারমার্ক রয়েছে। যা প্রমাণ করে, উক্ত ছবিটি ওপেনএআই দিয়ে তৈরি।

 

‘আসিফ মাহমুদের স্ত্রীর বিষয়ে পরকীয়াই কাল হলো সালমান মুক্তাদিরের’ শিরোনামে গণমাধ্যমের নামে ভুয়া সংবাদ প্রচার

 

অতএব, মানবজমিনের প্রিন্ট সংস্করণে ‘আসিফ মাহমুদের স্ত্রীর বিষয়ে পরকীয়াই কাল হলো সালমান মুক্তাদিরের’ শিরোনামে প্রকাশিত সংবাদের ছবিটি বাস্তব নয়, এআই জেনারেটেড।

কালবেলা