জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জোট ছাড়লে আগামী পাঁচ বছরের মধ্যে জামায়াতকে ছাড়িয়ে যাবে বলে অভিমত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সম্প্রতি সময় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সোমবার (৩১ আগস্ট) গণমাধ্যমটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
রাশেদ খাঁন বলেন,“এনসিপির একটি ভোট ব্যাংক তৈরি হয়েছিল। যেহেতু তাদের নেতৃত্ব মেনে দেশের তরুণ সমাজ এদেশের জনগণ রাজপথে নেমেছিল। পরবর্তীতে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেছে। কিন্তু এনসিপির একটি ভোট ব্যাংক তৈরি হয়েছিল। এরপর মানুষ মনে করলো জামায়াত যেহেতু নেতৃত্ব দিচ্ছে, তাহলে যদি করতেই হয় জামাতই করবো, এনসিবি কেন করব।”
তিনি বলেন,“জামায়াতের সক্ষমতাই এনসিপি এখন সাংগঠনিক সক্ষমতা। জামায়াত যদি জনবল সরবরাহ করে এনসিপি সমাবেশ হয়। আর সরবরাহ না করলে সেটা ব্যর্থ হয়।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন,“এখন এনসিপি যদি জামাত জোট ছাড়ে তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে জামায়াতকে এনসিপি ছাড়িয়ে যাবে। আর যদি জামাতের সাথে নেতৃত্ব মেনে এনসিপি জোটে থাকে তাহলে এনসিপি ক্ষুদ্র হবে।
তিনি আরও বলেন, “নাহিদ ইসলাম বা তাদের শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছিল, আমরা একটু স্বতন্ত্রভাবে মুভ করি। নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করি। এই তথ্য জামাতের নেতাদের কাছে লিক করে দিয়েছে। এই কারণে জামাতের আমির রূপায়ন কার্যালয়ে এসে হাজির। জামাতের আমির এনসিপিকে কখনোই বড় হতে দিবে না।”