আবাসিক হলে নিজ গ্রুপের কর্মীকে সিট না দেওয়ায় প্রভোস্টকে হুমকির অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ফোনকলের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের কথোপকথনের একটি অডিওতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া অডিওতে শিক্ষাজীবন শেষ করা ছাত্রদল কর্মী রাশিদুল ইসলামকে হলে আসন বরাদ্দ দেওয়ার জন্য চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান। এসময় তিনি হল প্রভোস্টকে হুমকি দেন।
অডিওর কথোপকথন অনুযায়ী, হল প্রোভেস্টকে উদ্দেশ্যে করে চবি ছাত্রদল সেক্রেটারিকে বলেন, “আপনি আমার নেতাকর্মীদের সাথে অনেক বেয়াদবি করছেন। আপনি শিবিরকে স্ট্যাবলিশ করছেন। শিবির দেখে দেখে ঢুকাইছেন। তালিকা দিবেন আপনি। আমি এখন ভিসি স্যারের কাছে যাবো, প্রো ভিসি দ্যারের কাছে যাবো। কয়টা মেধার ভিত্তিতে সিট আছে, কয়টা সুপারিশের ভিত্তিতে এ তালিকা আমাদেরকে দিতে হবে।”
হল প্রোভেস্টের হুমকির বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান বলেন, “স্যার ২ মিনিটের কল রেকর্ড প্রকাশ করছে। কল রেকর্ডে কোথাও আমি সিটের কথা বলছি কি না, কোথাও আমি হুমকি দিছি কি না। আমি তো সিটের সুপারিশের জন্য স্যারকে ফোন দেই নাই। আমিতো ফোন দিছি স্যার বাবা- মা নিয়ে কথা বলছে “
জানতে চাইলে চবির সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান বলেন, “ছাত্ররা কথা বলছে, এখন যা বলেছে, বলেছে। ও পোলাপান মানুষ বুঝে নাই, যা হওয়ার হয়েছে।”
ছাত্রদল কর্মী রাশেদ হলের সিটের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ও এখনো ভর্তি হয় নাই। ওকে কিভাবে সিট দিবো।”