রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় পাঠানো হয়।
ওসি জানান, আটক অর্ণব দাস বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শীর্ষনিউজ