Image description
মাওলানা নূর মোহাম্মদ রাসেল

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেলসহ ২৫ জন রুকনের পদ ও রুকনিয়াত স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

 

 

দলীয় একাধিক সূত্রের দাবি, গত ২২ জুন ২০২৬ তারিখে জামায়াতে ইসলামীর মজলিসে শূরার এক সিদ্ধান্তের আলোকে পুরুষ রুকন কোনো মহিলা স্কুল বা মাদ্রাসায় এবং নারী রুকন কোনো পুরুষ স্কুল বা মাদ্রাসায় চাকরি করলে তাদের রুকনিয়াত ও সাংগঠনিক পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চন্দ্রগঞ্জ উপজেলা আমিরসহ ২৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

Open photo

 

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ও জেলা জামায়াতের দুইজন দায়িত্বশীল নেতা জানান, এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো তথ্য প্রকাশ করা হবে না। তাদের ভাষ্য, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার সুযোগ নেই।