Image description
 

Mirza Galib (মির্জা গালিব)

 
বিএনপি এক সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতা করেছিল, এখন জুলাই সনদের বিরোধিতা করতেছে।
 
১৯৯১ থেকে এখন পর্যন্ত চারটা নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়েছে। ১৯৯৬ সালে (ফেব্রুয়ারির নির্বাচন) বিএনপির দলীয় সরকারের অধীনে, আর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে। এই চারটা নির্বাচনের একটাও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এর বিপরীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০২৬ সালের নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে।
 
অথচ, তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব যখন প্রথম আসে, তখন বিএনপি এর বিরোধিতা করেছিল। যুক্তি ছিল—এটা গণতন্ত্রে নেই, সংবিধানে নেই, নিরপেক্ষ বলতে কেউ নেই, ইত্যাদি। বিচারপতি খায়রুল হক পরে এই বিধান সংবিধান থেকে বাদ দিয়ে দেন, ঠিক সালাহউদ্দিন আহমেদের মতো যুক্তিতে। অথচ, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা একটা নির্বাচনও ঠিকমতো করতে পারিনি।
 
বিএনপি যেমন করে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছিল এক সময়, আজকে জুলাই সনদেরও বিরোধিতা করছে একইভাবে। অথচ, জুলাই সনদ না হলে বাংলাদেশের রাজনীতি আবার ১৯৯১ সালে ফিরে যাবে। আবার আমরা দেখব—ক্ষমতায় থেকে সরকারি দল নির্বাচন চুরি করতে চাইছে, নিজের পছন্দমতো সংবিধান বদলাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে কালো আইন পাস করতেছে, দলীয় লোকদের বিচারপতি হিসেবে নিয়োগ দিচ্ছে, দেদারছে দুর্নীতি করতেছে, আর দুর্নীতি দমন কমিশন কোনো কাজ করতেছে না।
 
পুরা দেশটাকে ৩৫ বছর পিছিয়ে দেওয়ার এক আত্মঘাতী রাজনীতিতে বিএনপির এত আগ্রহ কেন?