Image description

অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া সংস্কার বাস্তবায়ন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

বুধবার (১১ মার্চ) রাত ৮টা ১৩ মিনিটে তিনে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে সংস্কার বাস্তবায়ন নিয়ে এক প্রতিক্রিয়া জানান।

 

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‌‌‘হে আল্লাহ, যারা সংস্কার বাস্তবায়ন করতে চায় না, তুমি তাদের অন্তরকে সংস্কার করে দাও।’

 

এর আগে ক্ষমতাসীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সভা বাস্তবায়নের দাবি জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যথায় আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়ার কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

 

গত সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আলটিমেটাম দেন।