জাতীয় ছাত্রশক্তির সিলেট জেলা শাখার সদস্য সচিব আশফাকুর রহমান তফাদারকে (রফি) সাংগঠনিক সকল দায়িত্ব ও পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
আজ সোমবার রাতে জাতীয় শক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার সদস্য সচিব আশফাকুর রহমান তফাদারকে (রফি) সাংগঠনিক সকল দায়িত্ব ও পদ থেকে অব্যহতি প্রদান করা হলো এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. জামিল আহমেদকে সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে কমিটির মেয়াদ অনুযায়ী আগামী এক বছরের জন্য দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হলো।
এতে আরো বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশ মোতাবেক আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়।