সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এক সেনা নিহত হয়েছে। সোমবার (৯ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এ বিষয়টি নিশ্চিত করেছে।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময় আহত হয়ে সার্জেন্ট বেঞ্জামিন পেনিংটন (২৬ ) ৮ মার্চ মারা গেছেন। তাকে কলোরাডোর ফোর্ট কারসনে অবস্থিত ১ম স্পেস ব্যাটালিয়ন, ১ম স্পেস ব্রিগেডে নিযুক্ত করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত চলছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার মধ্যেই ইরানি সেনারা এ আক্রমণ চালায়। তখন সার্জেন্ট বেঞ্জামিন পেনিংটন মারা যান।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে মোট আট মার্কিন সেনা নিহত হয়েছেন।
ইরানি সেনারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে।