Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকারকে এখনো বলব, সময় আছে। দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন। না হলে ১২ তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলব, শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন চলবে না। গুন্ডা-মাস্তান সংসদে যারা বসেছে, তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, একাউন্টেবিলিটির (জবাবদিহিতা) মধ্যে নিয়ে আসতে হয়, সেই সংস্কার বাস্তবায়নের কাজ সবার শুরু করতে হবে।

আজ সোমবার (৯ মার্চ) খুলনায় এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, যে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল, আহত হয়েছিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে অনেকে আজ সংসদ ভবনে। এই সংসদ নির্বাচনে রিফর্ম অসেম্বলি নামে বা সংস্কার সভা নামে একটি সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল। তারেক রহমান বলেছিলেন, আপনারা সবাই গণভোটে হা দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা উনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। 

তিনি আরও বলেন, এখনো বাংলাদেশের অনেক জায়গায় অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে।ভদ্রতা মুখোশ পড়ে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদের নামও জানি, চিনি। আমরা আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই, লাস্ট টাইমে ভদ্র সাজবেন না, যে আকাম কুকাম করছেন বন্ধ করতে হবে।