Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান দুই আসামি শুটার ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং সহযোগী গাড়িচালক আলমগীর হোসেনকে (৩৪) ভারতের পশ্চিমবঙ্গ থেকে গতকাল গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এ খবর প্রকাশের পর তাদের গ্রেপ্তারের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

ছবিটিকে সত্য ধরে নিয়ে গতকালই বেশ কিছু সংবাদমাধ্যম ছবিটি প্রকাশ করে। 

তবে যাচাইয়ে দেখা যায়, ছবিটি আসল নয়, এআই দিয়ে তৈরি।

 

ছবিটি যাচাইয়ে জেমিনির সিন্থ-আইডি ব্যবহার করে দেখা যায়, এটি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। 

 

 

এছাড়াও এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ মডারেশন -এ ছবিটি যাচাই করলে দেখা যায়, এটি এআই-তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। 

 

এআই ছবি ছাপা হয়েছে অনেক পত্রিকার প্রথম পাতায়

এদিকে শুটার ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীর হোসেন গ্রেপ্তারের এআই ছবি ছাপা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার পাতায়।

হাদি হত্যার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় শিরোনামে প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশ করেছে সমকাল। যেখানে এআই ছবি ছাপা হয়েছে। 

ডেইলি সান এআই ছবিসহ প্রথম পাতায় প্রতিবেদনের শিরোনাম করেছে Prime suspect Faisal, aide arrested in West Bengal

যুগান্তর প্রথম পাতায় প্রতিবেদনে উক্ত ছবি ব্যবহার করেছে। তাদের প্রতিবেদনের শিরোনাম ছিল ভারতেই গ্রেফতার শুটার ফয়সাল

হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেপ্তার শিরোনামে প্রতিবেদনে প্রথম পাতায় এআই ছবি ছাপিয়েছে আমার দেশও। 

Hadi murder suspects Faisal and Alamgir nabbed শিরোনামে এশিয়ান এইজও এই ছবি ছাপিয়েছে তাদের প্রথম পাতায়। 

জনকণ্ঠ প্রথম পাতায় এআই ছাপিয়ে শিরোনাম করেছে হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার ১৪ দিনের রিমান্ডে

এরমধ্যে কোনো পত্রিকাই ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করেনি। তবে জনকণ্ঠ ও যুগান্তর ছবিটি ‘সংগৃহীত’ লিখেছে।