পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী অথবা দুবাই থেকে বহির্গমনের সব ফ্লাইট সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। বিমান সংস্থাটি তাদের যাত্রীদের এই বিমানের সেবা নিতে বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ করেছে। এক বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছে। বলেছে, যাত্রী এবং আমাদের ক্রুদের নিরাপত্তাই সর্বাধিক অগ্রাধিকার। এ বিষয়ে আমরা আপোস করবো না। এতে আরও বলা হয়েছে, যেসব যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১শে মার্চ পর্যন্ত ফ্লাইট বুকিং করেছেন, তাদের জন্য দুটি সুযোগ খোলা রাখা হয়েছে। তা হলো বিকল্প ফ্লাইট ধরতে হবে। বলা হয়েছে যদি আপনাকে ৩০শে এপ্রিলের আগেই গন্তব্যে পৌঁছাতে হয় তাহলে অন্য ফ্লাইট বুকিং করতে পারেন। আপনি যদি কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে কন্টাক্ট করে থাকেন, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যদি আপনি সরাসরি আমাদের সঙ্গে বুকিং করে থাকেন, তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলা হচ্ছে- emirate.es/support.
দ্বিতীয় যে অপশন দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, আপনি সরাসরি আমাদের কাছ থেকে টিকেট নিয়ে থাকলে এবং চাইলে অর্থ ফেরত চাইতে পারেন। emirate.es/refund এই ফর্মে আপনার টিকেটের বিপরীতে অর্থ ফেরত চাইতে পারেন। অথবা কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে যদি আপনার কন্টাক্ট হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করুন।
এসব বিষয়ে আপডেট পেতে যাত্রীদেরকে emirate.es/managebooking এই ঠিকানায় তাদের কন্টাক্টের বিস্তারিত সঠিকভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।