Image description

‘শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা হবে’ প্রধানমন্ত্রী তারেক রহমান এমন ঘোষণা দিয়েছেন দাবি করে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে

 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ছবিটিতে দেখা গেছে, সংবাদমাধ্যমের ফটোকার্ড ধরন নকল করে এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। উল্লিখিত ছবিগুলোর নিচেই আলোচিত দাবিটি বসানো হয়েছে। আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, জীবন-বাংলা নিউজ নামে একটি পেজ থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি দুইশ’র কাছাকাছি মন্তব্য পড়েছে। এ ছাড়া আরও কয়েকটি পেজ এবং প্রোফাইল থেকে একই দাবিতে ভিন্ন ভিন্ন ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে।

 

তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে পাওয়া যায়নি। এ ছাড়া প্রধানমন্ত্রী এবং বিএনপি সংশ্লিষ্ট অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে দাবিটি প্রমাণ হয় এমন কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

 
 

 

সুতরাং “শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনা হবে” প্রধানমন্ত্রী তারেক রহমান এমন ঘোষণা দিয়েছেন দাবি করে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।