Image description
 
 

কয়রা-পাইকগাছার নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এ সময় তিনি নিজে ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবি আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. সুজিত কুমার বৈদ্য, ডা. ডান্টন সানা, আশিক মাহমুদ প্রমুখ।