ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহের মাজেদ বাবুর উদ্যোগে ৬৫০ টাকা কেজিদরে গরুর মাংস বিক্রি করা হয়। এ খবরে সাধারণ মানুষ হুমড়ি খেয়ে পড়ে। লাইনে দাঁড়িয়ে হাসিমুখে মাংস কেনে তারা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলা পরিষদের সামনে সুলভ মূল্যে মাংস বিক্রি করা হয়।
মাংস কিনতে আসা সাধারণ মানুষের উদ্দেশে এমপি মাজেদ বাবু বলেন, ‘উপজেলা প্রশাসন ও বাজার কমিটি থেকে শুরু করে আমাদের সবার কাজ আপনাদের জন্য ভালো কিছু করা। আমরা সেই ধারা অব্যাহত রাখব। আপনাদেরও সহযোগিতা চাই। সবাইকে হয়তো আমরা সব দিতে পারব না, সবার পাশে আমরা দাঁড়াতে পারব না—এটা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে।
তিনি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে এ রকম ভালো কাজ আরো করতে চাই।’
মাংস কিনতে আসা রহিমা বেগম বলেন, ‘এইহানো আদা কেজি মাংস বেঁচে, দামও কম। এর লাইগ্যা মাংস নিতাম আইছি।
বাবু আরো বলেন, ‘রাজনীতি হোক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি চাই না দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমার ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকুক। এই ধারা পুরো রমজানে অব্যাহত থাকবে।