চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব পতাকা উত্তোলন করেন।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলন সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। ৫ আগস্টের পর সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হয়নি।
সোশ্যাল মিডিয়ার একটি ছবিতে দেখা গেছে, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ