Image description

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে একটি ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে সিএনজির চালক ও চারজন যাত্রী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।