ছলচাতুরী না করে চার সাংবাদিককে কাজে বহাল করার আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে শহিদুল ইসলাম লিখেছেন, এখন টিভি কর্তৃপক্ষকে বলছি, ছলচাতুরী না করে দ্রুত ৪ সাংবাদিককে কাজে বহাল করুন। অন্যথায় ডিইউজে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
বাধ্যতামূলক ছুটিতে পাঠানো চার সাংবাদিক হলেন—মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। এর মধ্যে প্রথম তিনজন ডিআরইউর স্থায়ী সদস্য।