Image description
 

বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণ ও পূর্ণ মন্ত্রীত্ব লাভ করে সিলেটে ফিরেই মায়ের দোয়া নিলেন আরিফুল হক চৌধুরী। নেতাকর্মী ও নির্বাচনি এলাকার বিশিষ্টজনের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। জেলা প্রশাসক মো সরওয়ার আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন।

শুভেচ্ছার জবাবে নতুন মন্ত্রী আরিফুল হক বলেন, ক্ষমতা নয়, শেকড়ের টানই বড়—মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হোক মানুষের জন্য আমার নতুন পথচলা।

প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন এটা আমার নির্বাচনি এলাকা ও সিলেটবাসীকে উপহার।

বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনাকালে তিনি এ কথাগুলো বলেন।

নবনিযুক্ত শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেন, সিলেটর-৪ জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মানুষ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছেন, সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে উপহার দিয়েছেন সেই উপহার আমার নির্বাচনি এলাকার জনগণ ও সিলেটবাসীর উপহার। তিনি বলেন, সিলেট-৪ আসনের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর পূর্বে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বাসায় এসে মমতাময়ী মা ও শ্বাশুরিকে কদমূচি করেন এবং পারিবারিক শুভেচ্ছা অনুষ্টানে যোগদান করেন। পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনাকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, মানুষের আশা-প্রত্যাশা পূরণে আমরা দায়বদ্ধ, সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। হিংসা-বিদ্বেষ পরিহার করে সবাইকে সাথে নিয়ে সুন্দর পরিবেশ, সমাজ ও দেশ গড়তে চাই।

জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ যে প্রতিদান দিয়েছেন আমি তাদের কাছে ঋণী।

সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, সিলেট -৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।