Image description
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন ড. আবদুল মঈন খান। আসনটির সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি ৯২ হাজার ৭৩৯ ভোট পেয়েছেন।
 
নরসিংদী জেলার সন্তান ড. আবদুল মঈন খান। তার বাবা আবদুল মোমেন খান ছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আস্থাভাজন। ছিলেন খাদ্যমন্ত্রীও।
 
আবদুল মঈন খানও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন, সামলেছিলেন তথ্যমন্ত্রীর দপ্তর। এবার তিনি পেতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
 
 
বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। শিক্ষাখাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব আবদুল মঈন খানকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
 
এদিকে, মন্ত্রিপরিষদ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে।