Image description

১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

তিনি আরো জানান, মন্ত্রিসভার শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পরাবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি।

এর আগে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

শীর্ষনিউজ