Image description

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের হার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

এজন্য দুই ঘণ্টা পরপর প্রদত্ত ভোটের সংখ্যা জানাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এমন নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দুই ঘণ্টা অন্তর অন্তর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি নির্বাচনি এলাকা থেকে সরকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা অন্তর অন্তর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ডাটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সরকারী রিটার্নিং কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন করবেন। তার অনুমোদনের পর রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘কপ্ট ড্যাশবোর্ডে’ তা দেখা যাবে।