Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ এর সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী কালো টাকা ছড়িয়ে ও ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করছেন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

শুক্রবার ফরিদপুরের সদরপুরে বাবুল এর বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছেন। মুজাহিদ বেগ এর ভাই পান্নু বেগ ও ভাতিজা সজিব বেগ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করে জনমনে ভীতি তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে নিক্সন চৌধুরীর সমর্থক উল্লেখ করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, পরবর্তীতে যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।

শীর্ষনিউজ