Shaifur Rahman (সাইফুর রহমান)
সকালে ঘুম থেকে উঠেই খবরটি দেখে চমকে গেলাম। স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দেননি, দিয়েছেন কর্নেল অলি আহমদ।
একটু হতবাক হলাম এবং ক্রস চেক করতে শুরু করলাম সত্যি তিনি এটা বলেছেন কিনা।
সব মিডিয়া এবং আমাদের ফেস দ্যা পিপলও দেখলাম এভাবেই নিউজ করেছে।
আমি আরও সিউর হবার জন্য জামায়াতের আমির সাহেবকে কল দিলাম। তিনি শত ব্যস্ততার মধ্যেও যথারীতি আমার ফোন ধরলেন এবং কুশল বিনিময় করলেন অনেক দিন পর।
বিষয়টি জানতে চাইলাম তাঁর কাছে।
তিনি হাসতে হাসতে বললেন, আচ্ছা বলুন তো আমি কোথাও কি স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত একটি শব্দ উচ্চারণ করেছি?
আমি বলেছি প্রথম অলি আহমদ সাহেব ‘উই রিভোল্ট’ বলেছেন। উই রিভোল্ট আর স্বাধীনতার ঘোষণা কি এক হইল?
তিনি আরও বলেছেন, অলি আহমদ সাহেবকে তিনি দ্বিতিয় ব্যক্তি হিসেবে উল্ল্যেখ করেছেন।
মহান স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন এটা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নাই।