আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী। তিনি বলেন, আওয়ামী লীগের মতো টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার চিন্তা ভবিষ্যৎ সরকারের জন্য বাস্তবসম্মত নয়। সময়ের ব্যবধানে অনেক বিষয় প্রকাশ পাবে, এমনকি নির্বাচনের পরপরই নানা প্রশ্ন ও বিতর্ক সামনে আসতে পারে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে হেনা রাজ্জাকী এসব কথা বলেছেন।
হেনা রাজ্জাকী বলেন, আওয়ামী লীগকে অন্তর্বর্তী সরকার দল হিসেবে নিষিদ্ধ করেনি। তাহলে যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে তারা কেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করছে? সরকারকে কেন চাপ দিচ্ছে না? সময়ের ব্যবধানে এ বিষয়গুলো সামনে আসবে, এমনকি নির্বাচনের পরপরই এগুলো নিয়ে কথা হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ তিনটি নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪ কোনোটিই ইনক্লুসিভ করেনি। তারপরও তারা টিকে ছিল।
অতীত উদাহরণ টেনে হাজ্জাজ বলেন, ১৯৯৬ সালে একটি নির্বাচন হয়েছিল, যেটা ২১ দিন টিকেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার আসে এবং আবার নির্বাচন দিতে হয়।
তিনি আরো বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারছি না সামনে কী হবে। তবে সব ডিপ্লোম্যাটিক মহলই একটি ইনক্লুসিভ নির্বাচন চায়।’
এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি বলেছেন, আমরা বসে নেই। আমরা বিভিন্ন দেশের কাছে লিখছি, নানা সংস্কার প্রস্তাব পাঠাচ্ছি এবং ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তুলে ধরছি।