রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭-এর বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।