কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক নারী শিক্ষার্থী ও একজন অটোরিকশাচালকসহ দুই জন আহত হয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ওই নারী শিক্ষার্থী ও অটোরিকশাচালক আহত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পরপরই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।