Image description

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বৈঠকে সভাপতিত্ব করবেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, বিরোধীদলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ইস্যু, ১১ দলীয় ঐক্যের অবস্থান এবং জামায়াতের উপদেষ্টা কমিটি গঠনের বিষয়ে আজ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।