গাজায় ইসরাইলি বিমান হামলায় হামাসের হামাসের রাজনৈতিক ব্যুরোর অর্থনৈতিক বিভাগের প্রধান ও শিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা নিহত হয়েছেন। হামলায় তার স্ত্রীও নিহত হন। বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় চালানো হামলায় তিনি নিহত হন।
দখরবার সামরিক বাহিনী আরো জানায়, অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে আবু নাদা হামাসের ব্যাংক ও বিনিয়োগ ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন।
আবু নাদাকে হত্যার ঘটনা হামাস সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক অভিযানের অংশ বলে উল্লেখ করেছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, ‘গত এক মাসে হামাসের প্রায় ৮০ জন সদস্যকে হত্যা করা হয়েছে। আমাদের বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। হামাসের নেতৃত্বের কেউই আমাদের হাত থেকে রেহাই পাবে না।’
মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় আবু নাদা ও তার স্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়।
সূত্র: আলজাজিরা/দ্য জেরুজালেম পোস্ট