Image description

Saqib Sarker(সাকিব সরকার)


 
কার্টুনিস্ট মেহেদি হক ব্যারিস্টার ফুয়াদের ক্যারিকেচার এঁকেছে মাথায় একটা বন্দুকের ছবি দিয়ে। বন্দুকের অর্থ আসলে কী তার কোন ব্যাখ্যা ছবি থেকে বোঝা যাচ্ছে না।
কেউ যদি অনুমান করার চেষ্টা করে তাহলে মনে করতে পারে ফুয়াদ (বা এবি পার্টি) আওয়ামী লীগকে গুলি করার হুমকি দিয়েছে। রাজনৈতিক পরিস্থিতি থেকে এটাই হবে একটা স্বাভাবিক অনুমান।
 
২০০৪ সালে একটা ব্রিটিশ রাজনৈতিক কার্টুন দেখেছিলাম। সেটা দেখে কার্টুন আঁকার স্টাইলটা চোখে পড়েছিল, খুব সুন্দর ডিস্টিঙ্কটিভ স্ট্রোক। বাংলাদেশে ছোটাকাল থেকে যেসব কার্টুন দেখতাম, আঁকার স্টাইলে সব একরকম লাগতো।
যাই হোক, কার্টুনে দেখা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর বক্তব্য দিচ্ছেন একটা পোডিয়ামের সামনে দাঁড়িয়ে। আমরা দৃশ্যটা পাশ থেকে দেখছি। তার মুখ ব্যাথায় কুঁকড়ে উঠছে। সামনে দর্শক একটু অবাক। কেন এমন হচ্ছে তারা বুঝতে পারছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পোডিয়ামের পেছন থেকে একটা বিশাল হাত মাটি ফুড়ে জন মেজরের দুই পায়ের মধ্যে দিয়ে উঠে তার খোদাপ্রদত্ত নাজুক স্থান গ্রানাইটের দৈত্যের মতো চেপে ধরে রেখেছে। দৈত্যাকার হাতে লেখা ইইউ (ইওরোপিয়ান ইউনিয়ন)। কার্টুনটা একটা বড় এনালিটিকাল লেখার সাথে ছিল। লেখার বিষয় ছিল ইইউ তে যুক্ত হবার ফলে ইউকেতে বিভিন্ন আইনি ও অর্থনৈতিক জটিলতা।
 
রাজনৈতিক কার্টুনিস্ট যখন ছবি আঁকেন সেটা মূলত দুই ভাবে হতে পারে। দুই ক্ষেত্রেই জার্নালিস্টিক জাজমেন্টের প্রয়োজন আছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বেশি।
 
একটা আঁকার ধরন হলো কোন ঘটনার প্রকাশিত খবরের, বা অন্য কোন ধরনের লেখার ভিত্তিতে। সাধারনত সেই লেখার সাথেই কার্টুনটি ছাপা হয়। এখানে কর্টুনিস্টের নিজস্ব বক্তব্য প্রকাশ পায়না। যেমন, জন মেজরের কার্টুনে কার্টুনিস্ট লেখার বিষয় বস্তু বুঝেছেন, তারপর একেছেন। তার শৈল্পিক স্বাধীনতা ব্যবহার করেছেন কিভাবে আকতে হবে সেখানে, হাস্যরস ব্যবহারে।
 
দ্বিতীয় রকম কার্টুন হলো কার্টুনিস্টের নিজের এডিটোরিয়াল বিবেচনা কোন পর্যবেক্ষনকে জার্নালিস্টিক ভাবে প্রকাশ করা। ইইউ বিষয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক ভাবে হিমশিম খাচ্ছেন, এই রাজনৈতিক বিশ্লেষণ থেকে কার্টুন না একে কার্টুনিস্ট যদি দেখাতেন ইইউতে যোগ দেয়া খুব খারাপ সিদ্ধান্ত হচ্ছে তাহলে সেটা হতো তার নিজের রাজনৈতিক বিশ্লেষণ। এটা কোন খারাপ কাজ না, এটা এডিটোরিয়াল কার্টুনিস্টদের কাজের মধ্যে পড়ে।
একারনে যেসব কার্টুন কোন লেখাবিহীন ভাবে প্রকাশিত হয় সেগুলো ভিজুয়াল অপিনিয়ন কলাম বা মতামত হিসেবে বিবেচিত হয়। (https://www.poynter.org/archive/2003/cartoons-matter/)
এধরনের কার্টুনে বার্ডেন অফ ক্ল্যারিটি অনেক বেশি (যদি কার্টুনিস্ট সিরিয়াস সাংবাদিক হয়ে থাকে)।
 
মেহেদি হক এমন কার্টুন প্রায়ই প্রকাশ করেন বলে মনে হয় যেগুলো স্ট্যান্ড এ্যলোন এডিটরিয়াল কার্টুন, বা তার নিজস্ব মতামত। এবং তিনি এর আগেও ব্যারিস্টার ফুয়াদের কার্টুনের মতো এমন কার্টুন একেছেন যেখানে কোন জাস্টিফিকেশন পাওয়া যায় না, এবং তার মেটাফোর অপরিষ্কার। কিন্তু এধরনের কর্টুনের ক্ষেত্রেই বরং - বিশেষত যেখানে খুব এগ্রিজিয়াস একুজিশন (মারাত্মক অভিযোগ) থাকে সেখানে - জাস্টিফিকেশনের দায়িত্ব অনেক বেশি।
যেমন, যখন ঢাকা ইউনির শিবির সভাপতি ও সেক্রেটারি সাদিক কায়েম আর ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগ উঠলো তার পর তিনি দুটি কার্টুন প্রকাশ করেছেন। একটায় দেখা যাচ্ছে সাদিক কায়েম আর ফরহাদ একটা বিশাল হেলমেটের ভেতর থেকে বের হয়ে এসেছে। আরেকটিতে দেখা যাচ্ছে একটা বিশাল হেলমেট, তার এক দরজা দিয়ে পুরোনো ছাত্রলীগ পালাচ্ছে, আরেক দরজার উপরে শিবিরের লোগো, সেখান থেকে নতুন লোকজন বেরিয়ে আসছে।
মেহেদি হকের এমন কার্টুন আছে যেগুলো স্ট্যান্ড এলোন (কোন লেখার সাথে না), কিন্তু ছবিতে তিনি যা বলতে চাচ্ছেন তার ভিত্তি আছে বাস্তবে। মে মাসে তার ফেসবুকে পোস্ট করা একটা কার্তুনে দেখা যাচ্ছে টুপি পড়া একটা লোক বিশ্রিভাবে বলছে “ওই ***! ওড়না কই??” তার পেছনে আবছা ভাবে দেখা যাচ্ছে ক্রন্দনরত ছোট শিশুর দল। প্রতিটি ছবি এবং লিখিত টেক্সটের মিনিং বা অর্থ আছে এই কার্টুনে। এবং প্রতিটি বিষয় প্রকাশিত ও প্রতিষ্ঠিত ফ্যাক্ট দ্বারা জাস্টিফাইড। এই কার্টুনের জার্নালিস্টিক ভিত্তি আছে।
 
সাদিক কায়েম এবং ফরহাদ ছাত্রলীগ তার ভিত্তি কি? তারা বাধ্য হয়ে ছাত্রলীগের কোথাও যুক্ত হলে নিশ্চই ছাত্রলীগ করা বলে না সেটাকে। এ পর্যন্ত এমন কোন বিস্তারিত সিরিয়াস রিপোর্ট বের হয়েছে যেখানে দেখা যায় শিবিরের সবাই আগে ছাত্রলীগ করতো? যদি না হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে এমন সুইপিং চিত্র মেহেদি হক আকলেন? এর মধ্যে একটি কার্টুনের হেলমেটে দেখা যাচ্ছে খুলি এবং দাগ কেটে সংখ্যা হিসেব করা। ক্লিয়ারলি এগুলো ছাত্রলীগের মারামারি আর খুনাখুনির সংখ্যা। এর নিচ থেকে ভি (বিজয়) চিহ্ন দেখিয়ে সাদিক কায়েম আর ফরহাদ বের হয়ে আসছে মানে হলো তারা এসব অপরাধের সাথে সারাসরি বা পরোক্ষভাবে জড়িত। এত বড় একুজিশনের ভিত্তি কি? শোনা গিয়েছে?
 
ইন্টেরিম সরকার আসার পর যখন লালনের এক (বা একাধিক) অনুষ্ঠান ক্যান্সেল হয়ে গেল তখন মেহেদি হক আকলেন সংস্কৃতি মন্ত্রী ফারুকি এক হাতে লালনের ছবি ধরে আছেন, আরেক হাতে আহত লালন ফকিরকে ঠেকাচ্ছেন, আসতে দিচ্ছেন না। সেসময় সব রিপোর্টেড ফ্যাক্ট অনুসারে অনুষ্ঠান বাতিল হয়েছিল স্থানীয় লোকজনের, কুখ্যাত ‘তৌহিদি জনতা’র ভয়ে। ফারুকি ঠিক কিভাবে দোষী ছিলেন? কার্টুনিস্টরা মন্ত্রীদের দোষ দিতে পারেন ব্যর্থতার জন্য। মন্ত্রীরা বাই-ডিফল্ড দায়িত্ব কাধে নিতে বাধ্য। কিন্তু এখানে তো একটা ল এন্ড অর্ডার পরিস্থিতি ছিল, সংস্কৃতি মন্ত্রনালয়ের অনুমোদনের কোন বিষয় ছিলনা। তাহলে সংস্কৃতি মন্ত্রী কিভাবে দায়ি হন?
 
ইন্টেরিম সরকার কালের আরেকটি কার্টুনে দেখা যাচ্ছে হেলমেট পড়া পুলিশ শেখ হাসিনার মাথায় বসে বন্দুক তাক করে আছে। পাশের দৃশ্যে ইউনুসের ঘাড়ে একই ভাবে পুলিশ ছোট আকারে বসে বন্দুক তাক করে আছে। এর সাথে তুলনা করুন ইন্টেরিম সরকারের সময় প্রকাশিত মেহেদি হকের আরেকটি কার্টুন। দেখা যাচ্ছে কালো আওয়ামী কোট পড়া এক ক্রিমিনালকে সরকার “ঢালাও খুনের অভিযোগ” লেখা একটা ভাঙ্গা খাচা দিয়ে ধরার চেষ্টা করছে। আশে পারে আরও অনেকগুলো খাঁচা আছে যেখানে লেখা দুর্নিতি, মানি লন্ডারিং। খুবই পরিষ্কার কার্টুন এবং এটা সম্পূর্ণ সত্য যে ঢালাও ও প্রমানহীন খুনের অভিযোগে আওয়ামী নেতা ও সংশ্লিষ্ট লোকদের গ্রেফতার করা হয়েছে।
কিন্তু ইউনুসের কাধে খুনি পুলিশ শেখ হাসিনার পুলিশের মতো একই ভাবে বন্দুক তাক করে আছে এর মানে কি? এর জাস্টিফিকেশন কি? শুধু ২০১২ সালের প্রথম কয়েক মাসে অন্তত ১০ জন জামাত-বিএনপির কর্মি গুলি করে মেরেছে শেখ হাসিনার পুলিশ। ঠিক কি বিবেচনায় হাসিনার অধিনের পুলিশ এবং ইউনুসের অধীনের পুলিশ তুলনীয় হয়?
 
যখনি মেহেদি হক এধরনের ভিত্তিহীন কার্টুন আঁকেন সেখানে অনেক অপরিষ্কার বিষয় থাকে। তার মেটাফোর বা এনালজিগুলো শুধু আনজাস্টিফাইড তা-ই না, খুবই ঘোলাটেও।
 
ব্যারিস্টার ফুয়াদের মাথায় বন্দুকের ছবি যেমন খুবই অপরিষ্কার। এবি পার্টি বা ফুয়াদ যদি সম্প্রতি কাউকে গুলি করার কথা বলে থাকতো তাহলে এর মানে থাকতো। এর মানে কি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এখন।
মেহেদি হক কিছু আগে “ভুল বোঝা ও অপব্যখ্যার অবকাশ থাকায়” ফুয়াদের ক্যারিকেচার “আপডেট” করে বন্দুকের ছবি মুছে দিয়েছেন। কিন্তু সঠিক ব্যখ্যা আসলে কি তা তিনি ব্যাখ্যাতীত কারনে জানাননি।