Image description

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তী হয়েছে আরও এক হাজার ৩৫১ জন।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো নিয়মিত পতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের সবাই হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। এ সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন শনাক্ত হয়েছেন।

 

অন্যদিকে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের সবাই দুটি বিভাগের–ঢাকায় ৪৩ জন এবং সিলেটে ২৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।