Image description

শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে করণীয় ঠিক করতে জরুরি আলোচনায় বসেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এ সভা শুরু হয়। এতে প্রায় ২০০ কারখানার মালিক যোগ দিয়েছেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, সাভার ও গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে অনেক মালিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের পক্ষে মত দিচ্ছেন। সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এরমধ্যে সাভারের ৫০টি কারখানা শ্রম আইনে বন্ধ করা হয়েছে।

সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করবে বিজিএমইএ।


শীর্ষনিউজ