Image description

দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার ১০ লাখ শিক্ষকসহ প্রধানমন্ত্রীকে নিয়ে শিক্ষক সমাবেশ করতে চান বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ী স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ জন্য শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন তিনি। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নতুন সংগঠন প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘এটা তো আমাদের একটি ছোট্ট সমাাবেশ। কারণ বাংলাদেশের সাড়ে ৩ লাখ প্রাথমিক শিক্ষক আছে। আর বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় আছে সাড়ে ৬ লাখ। এই ১০ লাখ শিক্ষক নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে চাই। 

সেটার জন্য একটা নিরাপদ জায়গাও দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তো আমাদের সংসদ ভবনের এলডি হল অথবা কোনো স্টেডিয়াম। মিরপুর স্টেডিয়াম অথবা ঢাকা স্টেডিয়াম স্টেডিয়ামের মধ্যে আয়োজন করতে হবে আমাদের অনুষ্ঠানটি। সেজন্য আপনাদের সঙ্গবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে।’