আওয়ামী প্রোপাগাণ্ডা পেজ BD Todays News থেকে গতকাল ১০ নভেম্বর রাতে প্রচার করা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে জামায়াত আমিরের ভয়েস ক্লোনিং করে যুক্ত করা বক্তব্যটি ছিলো— “শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা পাকিস্তান থেকে এক বিলিয়ন ডলার এনে দিয়েছি। আমাদের নেতাকর্মী দিয়ে বিভিন্ন জায়গায় হামলা করে আন্দোলন জোরদার করেছি। মূল পরিকল্পনা আমরা করেছি, ক্ষমতায় বসে মধু খাচ্ছে জনাব তারেক রহমান। আমাদের নেতাকর্মীদের চাঁদার ভাগ দিতে হবে এখন থেকে। না হয় এক বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে হবে তা আমরা আমাদের নেতাকর্মীদের দিব।”
ভিডিওর ক্যাপশন দেওয়া হয়- “২৪ এর ষ/ড়/য/ন্ত্রের কথা স্বীকার শফিকুরের”।
বেঙ্গল লেন্স যাচাই করে দেখেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি গত ৬ নভেম্বর ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার সভায় জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের। যেখানে এমন কোনো কথা বলেননি ডা. শফিকুর রহমান।