হেলিকপ্টারে বসে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও অক্সিজেনের অফুরন্ত ভান্ডারসহ জীববৈচিত্র্যের আধার সুন্দরবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে আকাশপথে সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট, ত্রিকোণ আইল্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহরকারী হেলিকপ্টারটি।
বাগেরহাটের পূর্ব- সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহরকারী হেলিকপ্টারটি সুন্দরবনের আকরাম পয়েন্ট, হিরণ পয়েন্ট, ত্রিকোণ আইল্যান্ড সংলগ্ন এলাকার উচুতে থেকে আকাশ পথে চক্কর দিয়ে সুন্দরবনের খুলনার দাকোপের দিকে চলে যায়।
তবে, হেলিকপ্টারের শব্দ সুন্দরবনের প্রাণ প্রকৃতির জন্য অনুকূল না হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বহনকারী হেলিকপ্টারটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ম্যানগ্রোভ এই বনের কোথাও অবতরণ করেনি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।
সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী নলিয়ান থেকে নৌপথে বাগেরহাটের মোংলা পৌঁছান।
বিকেলে মোংলা আন্তর্জাতিক সমুদ্র বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পর প্রধানমন্ত্রী মোংলা এলাকায় প্রস্তাবিত বেজপা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখেন।