Image description

কুয়েতের আপিল আদালত অর্থ মন্ত্রণালয়কে নিহত এক প্রবাসীর পরিবারকে ২০,০০০ কুয়েতি দিনার বা বাংলাদেশি মূদ্রায় প্রায় ৮০ লাখ টাকা রক্তমূল্য হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছে কুয়েতের একটি আদালত। ওই প্রবাসী নিহতের ঘটনায় দায়ী ব্যক্তিকে (অপরাধী) শনাক্ত করতে না পারায় অর্থ মন্ত্রণালয়কে এ অর্থ পরিশোধের জন্য গত ২০ অক্টোবর নির্দেশ দিয়েছে আদালত।

 

নিহত প্রবাসীর পরিবারের পক্ষে আইনজীবী খালেদ আয়েশ আল-এনেজি মামলাটি আদালতে দায়ের করেন। তবে, কুয়েতের জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যৎ তদন্তের স্বার্থে নিহত প্রবাসীর জাতীয়তা, ঘটনার তারিখ, মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি বা তদন্ত সম্পর্কিত কোন তথ্য প্রকাশ করা হয়নি।

 

এই রায়কে চূড়ান্ত হিসেবে বর্ণনা করা হয়েছে এবং কুয়েতের প্রযোজ্য আইন অনুযায়ী পরিবারকে আইনসম্মত রক্তমূল্য প্রদান করা হয়েছে।

 

রক্তমূল্য, যা সাধারণত ‘দিয়া’ নামে পরিচিত, কুয়েতের আইনি কাঠামোর অধীনে মৃত্যু-সম্পর্কিত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে স্বীকৃত এক প্রকার ক্ষতিপূরণ।