Image description

কওমি ঘরানার সাতটি সমমনা ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো রাজনৈতিক দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

বৈঠকে মৌলিক আলোচনায় প্রাথমিকভাবে চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হচ্ছে,

বিজ্ঞাপন

অন্যান্য জোটে থাকা দলগুলোর অংশগ্রহণ: বর্তমানে বিএনপি বা জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলো পর্যায়ক্রমে নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে সমমনা ইসলামী দলের এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে অগ্রসর হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে প্রক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার। তিনি বলেন, মূলত এটি হেফাজতে ইসলামের পক্ষ থেকে কিংবা লিয়াজোঁ কমিটির বৈঠকে আলোচিত একটি নির্দেশনা বা প্রস্তাব। আগামী স্থানীয় নির্বাচনে যদি এই সাত দল ঐক্যবদ্ধভাবে অংশ নেয়, তবে আমরাও তাদের সাথে নির্বাচনে যেতে আগ্রহী। অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের যে আন্দোলন চলমান রয়েছে, আমরা সেই আন্দোলনের সাথে আছি এবং যৌক্তিক পরিণতি না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের সাথেই থাকব।

মানচিত্রদেখুন

 

তিনি আরো বলেন, আর অন্য কোনো রাজনৈতিক জোট ছেড়ে আসার বিষয়টি তাৎক্ষণিক কোনো বিষয় নয়; বরং পরিস্থিতির আলোকে পর্যায়ক্রমে ধীরে ধীরে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।’